শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : ২৬/০২/২০২২ ০৭:৩২:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে দিলদার মিয়া নামের এক সিএনজি ড্রাইভারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। তিনি কিশোরগঞ্জ জেলার রামদিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। দীর্ঘ দিন ধরে তিনি উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ঈশানকোনা) গ্রামে বসবাস করে আসছিলেন।

শুক্রবার রাত ৮টায় স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১১টা দিলদারের তাঁর ছোট মেয়ের চিৎকারে সবাই এসে দেখতে পান। দিলদার বসত ঘরের (তীরের) সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দিলদারের ভাই মিনার মিয়া বলেন, আমার ভাইয়ের সাথে কারো কোন শত্রুতা নাই। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবারের দাবি সে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স