শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে মোবাইল কোর্টে অভিযান, ৫ ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশের সময় : ২৬/০২/২০২২ ০৬:৪১:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

দোয়ারাবাজারের অবস্থিত পাঁচটি ‘স’ মিল মালিককে জরিমানা করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বাংলাবাজারে বিভিন্ন ‘স’ মিল অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় বাংলাবাজারের বিভিন্ন স মিলে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকার দায়ে ‘স’ মিলের স্বতাধিকারী ইদ্রিস আলী সফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, সিরাজ মিয়া ও আব্দুল আওয়ালসহ প্রতি ‘স’ মিলের মালিককে ৮ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট দেবাংশু কুমার সিংহ।

বনবিভাগের উপজেলা বিট কর্মকর্তা নিতিশ চক্রবর্তী জানিয়েছেন, বেশকিছু দিন যাবত ‘স’ মিল মালিকদের লাইন্সেস নিতে পরামর্শ দেওয়া হলেও তারা আইন না মেনেই মিল চালিয়ে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট দেবাংশু কুমার সিংহ বলেন, আমাদের অভিযান চলছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় অভিযানে সহযোগিতা করেন দোয়ারাবাজার থানা পুলিশ ফোর্স।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স