শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

জগন্নাথপুরে ১২ বছর বয়সিরাও টিকা পাবে শনিবার

  • প্রকাশের সময় : ২৫/০২/২০২২ ০৮:৫৩:৫৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
16

সুনামগঞ্জের জগন্নাথপুরে ১২ বছরের সকল নারী, পুরুষকে আইডি কার্ড ছাড়া শুধু মাত্র নাম, বয়স ও ফোন নাম্বার দিলে টিকা প্রদান করা হবে। সকল নিকটতম কেন্দ্র থেকে টিকা গ্রহন করতে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা যায়, শনিবার (২৬ ফেব্রুয়ারি) সারা দেশে ১ কোটি টিকা দেয়া হবে দেশ ব্যাপী। এখনো কোভিড-১৯ প্রথম ডোজ নেন নি তাদের ঐ দিন বড় একটা সুযোগ। ১ম ডোজ হিসেবে ফাইজার নিতে চাইলে শুধুমাত্র আগামীকালই সুযোগ থাকবে।

এই সুবর্ণ সুযোগ আর হয়ত নাও পেতে পারেন। তাই আগামীকাল আপনার নিকটবর্তী কেন্দ্রে এসে টিকা গ্রহণের আহবান জানান। টীকা নেয়ার জন্য আইডিকার্ড, জন্ম নিবন্ধন কোন কিছুরই দরকার নেই।

শুধু মাত্র নাম, বয়স এবং ফোন নম্বর বললেই আমরা টিকা দিয়ে দিব। সকাল ৯টা হতে ১২ বৎসর উর্ধ্ব সবাইকে টিকা প্রদান করা হবে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স