বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  • প্রকাশের সময় : ২৫/০২/২০২২ ০৭:৩০:৫০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
21

সুনামগঞ্জের দোয়ারাবাজার গ্রাম্য বাজারে উপজেলা প্রশাসন কর্তৃক রাস্তা সম্প্রসারণ করার বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার নরসিংপুর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। থানা পুলিশ সংঘর্ষ থামাতে ১৭ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এই সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংপুর বাজারে দোকান ঘরের মালিকানা ও দখল নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর উদ্দিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ,সহকারী কমিশনার (ভূমি)ফয়সাল আহমেদ, দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর এর উপস্থিতিতে প্রশাসন পক্ষ থেকে নরসিংপুর বাজারের রাস্তা সম্প্রসারনের নিয়ে পরিদর্শন ও মাপযোগ করা হচ্ছিলো। এ সময় ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন ও  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের লোকজন বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে। এরপরই শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। এসময় বাজারের কয়েকটি দোকান-পাঠ ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এই সংঘর্ষের পর এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করছেন। তবে এবিষয়ে উভয় পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। 

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাজারে রাস্তা সংলগ্ন দোকান ঘরের মালিকানা নিয়ে দুই পক্ষের পূর্ব বিরোধ ছিলো। এনিয়ে সংঘর্ষের পর সার্বিক পরিস্থিততি এখন শান্ত রয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স