সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

কেন রুশ সেনাকে সূর্যমুখী বীজ দিলেন ইউক্রেনীয় নারী

  • প্রকাশের সময় : ২৫/০২/২০২২ ০৭:২০:৫৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

ইউক্রেনে চলছে রাশিয়ান সামরিক বাহিনীর সাঁড়াশি আক্রমণ। রাশান সেনাবাহিনীর হামলায় দেশটির অনেকেই ছুটে যাচ্ছেন নিরাপদ স্থানে। তবে এক রুশ সৈনিকের সাথে সাহসিকতার পরিচয় দিয়ে কঠিন রসিকতা করলেন ইউক্রেনীয় এক মহিলা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে ইউক্রেনের একজন মহিলা সশস্ত্র এক রুশ সেনাকে জিজ্ঞেস করছেন, ‘তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন?’ যার জবাবে রুশ ওই সেনা উত্তর দিয়েছেন, ‘আমরা পাহারা দিচ্ছি, আপনি এখান থেকে চলে যান।’

যখন রাশান সৈন্য তাকে বোঝানোর চেষ্টা করছেন তখন ওই নারী আরও উত্তেজিত হয়ে বলছেন, ‘তোমরা দখলদার, তোমরা ফ্যাসিস্ট! এই বন্দুক নিয়ে আমাদের দেশে কী করছো? এরপর নিজের পোশাকের পকেট থেকে সূর্যমুখীর বীজ ওই সেনার দিকে দিয়ে বলছেন, এগুলো পকেটে রাখো। তুমি যখন এখানে মরে পড়ে থাকবে। তখন এই বীজ থেকে গাছ হবে। সূর্যমুখী ফুল ফুটবে।’

তবে সূর্যমুখী ফুলই কেন দিয়েছেন তিনি! কারণ, ইউক্রেনের জাতীয় ফুল সূর্যমূখী। এছাড়া বিশ্বে সূর্যমুখী ফুলের তেল উৎপাদনেও সবার শীর্ষে ইউক্রেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স