বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

বান্দরবানে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : ২৫/০২/২০২২ ০২:৪০:০৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

বান্দরবানের রুমায় একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবু পাড়ার প্রধান লংরুই ম্রো (৬৫), তার ছেলে রুংথুই ম্রো (৪২), লেংরুং ম্রো (৩৮), মেনওয়াই ম্রো (২৯) ও রিংরাও ম্রো (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জুম চাষের জন্য জঙ্গল কাটা নিয়ে পাড়াবাসীদের সঙ্গে ওই পরিবারের বিরোধ চলে আসছিল। শুক্রবার ভোরে দুই গ্রুপের বাগবিতণ্ডার জেরে দেশীয় অস্ত্র নিয়ে পাড়া প্রধান লংরুই ম্রোসহ পরিবারের ওপর হামলা পাড়াবাসীরা। এতে ঘটনাস্থলে লংরুই ম্রো ও তার বড় ছেলে রুংথুই ম্রো মারা যান। বাকিদের হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

রুমা উপজেরার গ্যালিংগা ইউনিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, পাড়া প্রধান ও তার চার ছেলেকে কুপিয়েছে পাড়াবাসীরা। এতে পাঁচজনই মারা যান।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম বলেন, বাবা-ছেলেসহ পাঁচ জনকে কুপিয়ে হত্যা করেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এরপর বিস্তারিত জানানো যাবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স