বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শেখ হাসিনা ব্যবসা করেন না: পরিকল্পনামন্ত্রী

  • প্রকাশের সময় : ২৫/০২/২০২২ ০২:৩৭:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জিনিসপত্রের দাম বেড়েছে বিষয়টি অস্বীকারের সুযোগ নেই। শেখ হাসিনা ব্যবসা করেন না। অন্য দেশে যে যে পণ্যে দাম বেড়েছে তা তিনি কমাতে পারবেন না। দেশের উৎপাদিত পণ্য ট্রাক দিয়ে বড় বড় শহরে নিয়ে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের ছাতক উপজেলায় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, হু হু করে পণ্যের দাম যেভাবে বেড়েছে, তা নিয়ন্ত্রণ করা হবে। ট্যাক্স রিভেট দেব, ভ্যাট মাফ করব, বিদেশ থেকে বিনাশুল্কে খাদ্যদ্রব্য আনার ব্যবস্থা করা হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, নিত্যপণ্য নিয়ে চাঁদাবাজি, সিন্ডিকেট করা যাবে না। শক্ত হাতে দমন করে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করবে সরকার। ৮৫ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স