মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

সিলেট জেলা কৃষক লীগের আহবায়ক কমিটি বিলুপ্ত, আগের কমিটি বহাল

  • প্রকাশের সময় : ২৪/০২/২০২২ ১০:৩২:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

বাংলাদেশ কৃষক লীগ সিলেট জেলার আহবায়ক কমিটি বিলুপ্ত করে আগের কমিটির সভাপতি শাহ নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল আলমকে স্বপদে তাদের পুনর্বহাল করা হয়েছে।

বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সিলেট জেলা কৃষক লীগের এই দুই শীর্ষ নেতাকে স্বপদে পুনর্বহাল করা হলো।

এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) কৃষক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুধবার বাংলাদেশ কৃষক লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ‘মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা’র কারণ দেখিয়ে সিলেট জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি জানান, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সম্মতিতে শাহ নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল আলমের পূর্বের কমিটি পুনর্বহা করা হলো।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স