সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

ছাতকে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

  • প্রকাশের সময় : ২৪/০২/২০২২ ০৬:৫৭:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

ছাতকে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বটেরখাল নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ যাত্রাপথে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী-রামপুর, শ্রীনগর ও নোয়াপাড়া গ্রামের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন তিনি।

বটেরখাল নদীর অব্যাহত ভাঙ্গনের ফলে এই এলাকার একটি মসজিদ, মক্তবসহ কয়েক শতাধিক ঘর -বাড়ি নদিগর্ভে বিলীন হয়ে গেছে। সকালে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন, ছাতক-দোয়ারাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, ফজলুল করিম বকুল, এড.ছায়াদুর রহমান, মনজুর আলম, জোসেফ আহমদ, আব্দুস সোবহান, মিদন মিয়া প্রমুখ।

এ সময় ইউনিয়নের সকল সদস্য-সদস্যা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, দ্রুত সময়ের মধ্যেই এখানের নদী ভাঙ্গন রোধে ব্যাবস্থা নেয়া হবে বলে সকলকে আশ্বস্থ করেছেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স