শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকারিয়া হোসেন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার পূর্ববীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পূর্বহাটিতে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ কাজসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকারিয়া হোসেন।
এসময় উপজেলা নির্বাহী মোঃ আনোয়ার উজ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন ভুইয়া, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় ওয়ার্ড মেম্বারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ঘরের ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ করার জন্য এবং নিয়মিত কিউরিং করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এদিকে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্থাপিত করোনার টিকা মেলার কেন্দ্র পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




শান্তিগঞ্জ প্রতিনিধি



