সিলেটে মোটর শ্রমিকদের কোভিড-19 এর টিকা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কদমতলী বাসস্ট্যান্ডে টিকা প্রদান করা হয়।
এসময় সিলেট মেট্রাপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে ও সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রায় ১হাজার পরিবহন শ্রমিক ও তাদের পরিবারবর্গের সদস্যদের কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয়।
টিকা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ফয়সল মাহমুদ, এডিসি (ট্রাফিক) এ.বি.এম নায়হানুল বারী, এসি (ট্রাফিক) আতাহারুল ইসলাম তালুকদার, টিআই/সুমন জাহিদ লোভেল প্রমুখ।
এছাড়াও টিকা কার্যক্রমে সার্বিক সহায়তা করেন সিলেট আন্তঃজেলা বাস শ্রামিক ইউনিয়নের সভাপতি হাজী মঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মঈন।




প্রতিদিন ডেস্ক



