শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে প্রবাসী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : ২৩/০২/২০২২ ১০:৫৯:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

গোলাপগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহমানের দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার অভিজাত একটি রেস্টুরেন্টে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলা শাখার এ সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো : সফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো: আলী হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া।

সংবর্ধিত অতিথির বক্তব্য দেন যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আব্দুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হানিফ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, ছায়াদ আলী, আব্দুস শহিদ মতি, মুহিব খান, আব্দুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনজিল আহমদ, সন্তান কমান্ডের অন্যতম সদস্য সাহাদত আনোয়ার খুকন, অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফা ইমন, সদস্য আমির হোসেন প্রমুখ।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স