শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

কমলগঞ্জে ধর্ষণের অভিযোগে আটক ১

  • প্রকাশের সময় : ২৩/০২/২০২২ ০৮:৩০:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকায় বাক প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রাসিদ আলীকে (৩৫) আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

কমলগঞ্জ থানায় মৌখিক অভিযোগের ৪ ঘণ্টা মাথায় বুধবার দুপুর আড়াইটার দিকে পুলিশ কাঠ ব্যবসায়ী সেজে রসিদকে তার বাড়ি থেকে আটক করে। আটককৃত রসিদ আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের বারাম মিয়ার ছেলে।

উল্লেখ্য, গত সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকালে আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকার খাঁর কোনা নামক স্থানে বাক প্রতিবন্ধী এক যুবতীকে ঘুরতে এসে ধর্ষণের শিকার হয়। বর্তমানে ওই ধর্ষিতা যুবতী মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

কমলগঞ্জ থানার ওসি ইয়াদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স