কৃষক লীগ সিলেট জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার বাংলাদেশ কৃষক লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ কৃষক লীগ সিলেট জেলা শাখা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজমান থাকায় বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাভ, উম্মে কুলসুম স্মৃতি এমপি'র নির্দেশক্রমে সিলেট জেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।




প্রতিদিন প্রতিবেদক



