সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধার সন্তান ওসি আব্দুছ ছালেক সংবর্ধিত

  • প্রকাশের সময় : ২১/০২/২০২২ ০৭:৩৯:১৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার কখনোই বলা যাবে না, তাদের সুযোগ্য সন্তান শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠান শুরুতে প্রথমে কোরআন তেলাওয়াত করেন নূর মোহাম্মদ সাগর ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা ডা. রথি কান্ত রায়, শহরের পুরান বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে হয়।

উপজেলার সকল মুক্তিযোদ্ধা এবং সাবেক কমান্ডার এম এ মতলিব সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা গ্রহন করেন ওসি মো. আব্দুছ ছালেক তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের ঋণ আমরা কখনই শেষ করতে পারবো না। তাদের এই আমাকে সংবর্ধনা ও দোয়া আমি কখনোই ভুলবো না।

শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এম এ মতলিব, মুক্তিযোদ্ধা সংসদের সহকারী সাবেক কমান্ডার আব্দুল কাদির সানু, বীর প্রতিক ফুরকান উদ্দিন ও মুক্তিযোদ্ধাদের সন্তান নূর মোহাম্মদ সাগর, আব্দুল জলিল ও মোহাম্মদ নাসির প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রোমান চৌধুরী শিপুল, বীর মুক্তিযোদ্ধা ডা. রথি কান্ত রায়, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুল জলিল।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স