শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী মজিবুর রহমান রূপককের (২৬) চিকিৎসার খরচের জন্য ২১ ফেব্রুয়ারিতে বই মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বইমেলা অনুষ্ঠিত হবে বলে মেলার আয়োজকদের মধ্যে থেকে আশ্রাফুল ইসলাম আকাশ এ তথ্য জানান।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের বিপরীত পাশে অর্জনতলায় বাঁশ ও নারকেল পাতা দিয়ে তৈরি স্টলে বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরণের পিঠাও বিক্রি করতে দেখা যায়।
মেলার আয়োজক আকাশ সিলেট প্রতিদিনকে বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী মজিবুর রহমান রূপকের দুটি কিডনী নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। রূপককে বাঁচাতে হলে অতিদ্রুত তাকে বিদেশে নিয়ে কিডনী প্রতিস্থাপন করতে হবে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তার দু’টি কিডনী প্রতিস্থাপন ও বিদেশে চিকিৎসা বাবদ আনুমানিক ৫০ লক্ষ টাকা প্রয়োজন। এতে রূপকের পরিবারের পক্ষে এই পরিমান টাকা বহন করা সম্ভব নয়। তাই রূপককে বাচাঁতে তার পরিবার ও লোকপ্রশাসন বিভাগের পক্ষ থেকে সামর্থবানদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।




শাবিপ্রবি প্রতিনিধি



