রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রদ্ধা

  • প্রকাশের সময় : ২১/০২/২০২২ ০১:৩৬:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যরা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের নেতৃত্বে র‌্যালীসহ পৌরসভা শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকরা।

এসময় প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সহ-সভাপতি কাওছার ইকবাল, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল, অর্থ-সম্পাদক সৈয়দ ছায়েদ আহমদ, দপ্তর-সম্পাদক এম মুসলিম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো.মামুন আহম্মেদ, কার্যকরী পরিষদের সদস্য সনেট দেব চৌধুরী, সহযোগী সদস্য মো. মিজানুর রহমান আলম, রুবেল আহমেদ, নূর মোহাম্মদ সাগর, এহসানুল হক সুমন, সাকির আহমেদ ও সাংবাদিক আব্দুস শুকুর প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স