শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে করোনা টিকার মেলা

  • প্রকাশের সময় : ১৯/০২/২০২২ ০১:৫৩:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

সুনামগঞ্জের শান্তিগঞ্জে টিকাদানে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

শনিবার(১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার সর্বস্তরের মানুষকে টিকার প্রথম ডোজের আওতায় আনার লক্ষ্যেই উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ মান্নান চত্বরে সপ্তাহব্যাপী করোনা টিকার মেলার উদ্বোধন করা হয়েছে।

জানা গেছে, আজ থেকে উপজেলার সব মানুষকে করোনা টিকার আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। টিকা নেয়ার জন্য কোন কাগজপত্র লাগবে না৷ শুধু বয়স ১৭ এর উর্ধ্বে হলে যেকেউ টিকা নিতে পারবেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী বলেন, সারা বিশ্বে করোনা আবারো ঊর্ধ্বমুখী। ফলে প্রাণঘাতী এ ভাইরাস থেকে সবাই যেন মুক্ত থাকে, সেজন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মেলাটি পয়েন্টে হওয়ায় প্রথমদিনেই বেশ সাড়া পাচ্ছি আমরা৷


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স