সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

মোসাদ্দেকের বিরুদ্ধে ফিক্সিংয়ের কোনো অভিযোগ নেই: পাপন

  • প্রকাশের সময় : ১৯/০২/২০২২ ১২:৪৫:৩১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সদ্য সমাপ্ত বিপিএলের সিলেট পর্ব থেকেই ফিক্সিং নিয়ে কানাঘুষা শুরু হয়। বিতর্কটা উস্কে দেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্ব হারানো মেহেদি মিরাজ। তিনি নাম না করে ফিক্সিংয়ের অভিযোগ তোলেন। ফিক্সিং নিয়ে অতীতে অনেক কিছু হয়েছে বিপিএলে। দেশি-বিদেশি বেশ কয়েকজন ক্রিকেটার শাস্তিও পেয়েছেন।

তবে এবারের আসরে সেভাবে ফিক্সিং বিতর্ক ওঠেনি। আসরের শেষের দিকে একটি গণমাধ্যমের প্রতিবেদন ঘিরে শুরু হয় আলোচনা।

গণমাধ্যমটি দাবি করে, বিপিএলের শুরুতে সিলেট সানরাইজার্সের নেতৃত্বে থাকা মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে নাকি ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। তিনি আবুধাবি টি-টেন, বিসিএলের ওয়ানডে ফরম্যাটের আসর ও এবারের বিপিএলে ফিক্সিংয়ে জড়িত।

এর আগেই অবশ্য মোসাদ্দেককে নেতৃত্ব থেকে সরিয়ে রবি বোপারাকে দায়িত্ব দেয় সিলেট কর্তৃপক্ষ। গণমাধ্যমে দাবি করা হয়, মোসাদ্দেককে নাকি ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)।

এখনও নাকি তদন্ত চলছে। গতকাল ম্যাচ শেষে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, 'তদন্ত হওয়ার আগে কোনো অভিযোগ তো থাকতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের কাছে এমন কোনো তথ‍্য নেই। আর এটা আমাদেরও দেখার ব‍্যাপার নয়।

এটা দেখার জন‍্য আমাদের দুর্নীতি বিরোধী ইউনিট-আকসু আছে, আইসিসিরও আকসু আছে। কোথাও থেকে আমাদের কাছে কোনো কিছু আসেনি।

আমাদের সমস‍্যা হচ্ছে কি, আমরা নিজেরাই আমাদের বদনাম করি, এটাই হলো আমাদের সমস‍্যা। বিপিএল বলেন আর অন‍্য যাই বলেন। অন‍্য সব দেশে কিন্তু ওরা খারাপ হলেও বলে না। খালি প্রশংসাই শুনি।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স