বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

বিপিএলে এনিয়ে তিনবার টুর্নামেন্ট সেরা সাকিব

  • প্রকাশের সময় : ১৯/০২/২০২২ ১২:৫৪:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে এনিয়ে তৃতীয়বার টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ২৮৪ রান আর বল হাতে ১৬ উইকেট শিকার করেন সাকিব।

এবারের আসরে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজ সেরা হন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ফাইনালে তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাত্র ১ রানের জন্য হেরে যায়।

দল হেরে গেলেও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নিয়েছেন সাকিব। এর আগে বিপিএলের প্রথম আসরে বরিশালকে হারিয়ে শিরোপা জিতে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। ২০১২ সালের সেই আসরে টুর্নামেন্ট সেরা হন সাকিব।

ঠিক পরের আসরে চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্ল্যাডিয়েটর্স। ২০১৩ সালের সেই আসরেও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নেন সাকিব।

বিপিএলের অষ্টম আসর শেষ হলো শুক্রবার। এই আট আসরের মধ্যে তিনবার টুর্নামেন্ট সেরা হলেন সাকিব আল হাসান।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স