সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে ডবল সিআর মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
তাকে শনিবার (১৯ ফেব্রুয়ারি ) সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হবে।
জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের জামে মসজিদের সামনা থেকে সিআর - ২৯৫/১৬ এবং সিআর ২৯৬/১৬ এর দুইবছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোনাতলা গ্রামের মৃত আউয়াল মিয়ার ছেলে মো. জামাল মিয়াকে গ্রেফতার করেন।
গ্রেফতারের সতত্যা নিশ্চিত করেছেন।




জগন্নাথপুর প্রতিনিধি



