শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

‘বোরো ফসলের ক্ষতি হলে কাউকে ছাড় দেয়া হবে না’

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২২ ০৩:৩১:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

হাওররক্ষা বাঁধের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন কমিটির মানববন্ধন অনুষ্ঠত হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় শান্তিগঞ্জ পয়েন্টে ও উপজেলা কমিটি  

এ মানববন্ধনের আয়োজন করে ।

মানববন্ধনে শান্তিগঞ্জ উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি রাধিকা রঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু সঈদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মো. আনোয়ারুল হক, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, শান্তুিগঞ্জ উপজেলা কমিটির সহ সভাপতি সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, বাঁধ বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রদীপ কুমার দাশ, নির্বাহী সদস্য শৈলেন সুত্রধর, কৃষক আরজ আলী, আরশ আলী, আব্দুল গনি ভান্ডারী, এমদাদুর রহমান, সালে আহমদ লিটনসহ সুশীল সমাজের লোকজন।

মানববন্ধনে বক্তারা বলেন, নির্ধারিত সময়ে বাঁধের কাজ সম্পন্ন না হলে এবং দরগাপাশা ইউপির জামখলা হাওরে বাঁচাডুবির নীতিমালা অমান্য করে  ইজারাদার কর্তৃক বাঁধ কেটে পানি শুকানোর আইনি ব্যবস্থা গ্রহণ না হলে হাওর বাঁচাও আন্দোলন কমিটি কৃষকসহ সর্বস্তরের মানুষকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। কৃষকদের একমাত্র ফসল, জীবন -যাপনের একমাত্র অবলম্বন বোরো ফসল পিআইসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে  ক্ষতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। কৃষকদের কাঠগড়ায় হবাবদিহি করতে হবে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স