সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচর্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেছেন, বাঙালি জাতির অনেক সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস রয়েছে। এই শিল্প-সংস্কৃতির ইতিহাস ও ঐতিহ্যকে লালন পালনের মাধ্যমে আমাদের বাঙালি জাতিকে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত মননে-সৃজনে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সাংস্কৃতিক মুল্যবোধ মানুষের মাঝে জাগ্রত করতে পারলে জাতি হিসেবে আমরা আরও সমৃদ্ধশালী জাতি হিসেবে গড়ে উঠবো। বাঙালি জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এদেশের আপামর সাধারণ মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। সেই মুক্তিযুদ্ধের চেতনায় সংস্কৃতিচর্চার মাধ্যমে আমাদের সাংস্কৃতিক, সামাজিক ও দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমীতে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন সিলেট জেলা সংসদের আয়োজনে দিনব্যাপী কর্মশালা, কর্মশালার সনদপত্র বিতরণ, জেলা সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দিনব্যাপী নানা আয়োজন শেষে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন সিলেট জেলা সংসদের কমিটি ঘোষণা করা হয়। মুরারিচাঁদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিনকে সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অসিত বরণ দশ গুপ্তকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এরআগে সকাল সাড়ে ৯টায় দিনব্যাপী নাট্য বিষয়ক কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধন করেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশের সহসভাপতি মো. নাসির উদ্দিন এবং কর্মশালাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাবিব তাড়াশি। দিনব্যাপী এ কর্মশালায় সিলেটের প্রায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এরপর বিকেলে ৪টায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জেলা সংসদের সম্মেলনের উদ্বোধন করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচর্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।
কর্মশালার সনদপত্র বিতরণ, জেলা সম্মেলন ও কমিটি ঘোষণার আয়োজনে মোহাম্মদ বিলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহসভাপতি উজ্জ্বল দাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সিলেট বিভাগীয় পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী, ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশের সহসভাপতি মো. নাসির উদ্দিন, সভাপতিমন্ডলীর সদস্য জহিরুল মিঠু, শাহরিয়ার আল মামুন, সাধারণ সম্পাদক হাবিব তাড়াশি, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অসিত বরণ দাশ গুপ্ত।
এছাড়াও ক্যাম্পাস থিয়েটার আন্দোলন সিলেট জেলা সংসদের নির্বাহী সদস্য খালেদ মাসুদ ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাব্বির পরিচালনায় বিভিন্নপর্বে স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি সুমিত্রা রায়।
২৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি সুমিত্রারায়, উজ্জ্বল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, তুষার সরকার, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাব্বি, সহসাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান অপু, দপ্তর সম্পাদক নীলোৎপল দে, সহ দপ্তর সম্পাদক শেখ তাসরিন আক্তার, অর্থ সম্পাদক জুঁই তালুকদার, সহ অর্থ সম্পাদক পার্থ রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক সজল মালাকার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদ হুজাইফা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাইমীন বক্স অলি, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুস্মিতা বৈদ্য ঐশী, অনুষ্ঠান ও কর্মশালা সম্পাদক স্বপ্নীল ধর, সহ অনুষ্ঠান ও কর্মশালা সম্পাদক পল্লবী দাস মৌ, শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক শ্যামলী দাস, সহ শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক তুলি দেব পিউ।
নির্বাহী সদস্য হিসেবে আছেন প্রফেসর তানভীর আহমেদ চৌধুরী, প্রণব কান্তি দেব, ফজলুর রহমান মামুন, খালেদ মাসুদ ও রাজীব দে চৌধুরী।
সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন পল্লবী দাশ মৌ, শ্যামলী দাশ, জুইতালুকদার ও মনোরমা দাস ধৃতি।




প্রতিদিন ডেস্ক



