বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

‘রোটারিয়ানরা মেধা ও শ্রমে অর্জিত অর্থ ব্যয় করে মানব সেবা’

  • প্রকাশের সময় : ১৭/০২/২০২২ ০৮:৫১:০৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

রোটারি ডিস্ট্রিক ৩২৮২-এর সাবেক গভর্নর, রোটারিয়ান অধ্যাপক লেঃ কর্নেল (অবঃ) আতাউর রহমান পীর বলেছেন, মেধা ও শ্রমের বিনিময়ে অর্জিত অর্থ ব্যয় করে রোটারিয়ানরা বিশ্বব্যাপী মানব সেবায় নিবেদিত। বিশ্বের ২শতাধিক দেশে রোটারিয়ানরা সংগঠনের আদর্শের আলোকে দুঃস্থ-অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন। আমরা অর্থ নয়, মানবসেবার প্রয়োজনে মানবিক গুণাবলীসম্পন্ন প্রত্যেক সচেতন মানুষকে পাশে চাই।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমার লাউয়াইতে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবামুলক সরকারি প্রতিষ্ঠান লাউয়াই কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে রোটারি ই-ক্লাব-৩২৮২-এর পক্ষ থেকে দুঃস্থ-অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ এবং ক্লাবের সাবেক সিপি রোটারিয়ান রাসেল মাহবুব-এর সৌজন্যে কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন সামগ্রী হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি’র বক্তব্য রাখছিলেন।

ক্লাব সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট আজিম উদ্দিনের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি রোটারিয়ান প্রকৌশলী তোফায়েল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লিনিকের ভূমিদাতা, বিশ্ব পর্যটক ও বিদেশী মুদ্রা সংগ্রাহক বুরহান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ক্লিনিকের কোষাধ্যক্ষ চঞ্চল মাহমুদ ফুলর এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের প্রজেক্ট চেয়ারম্যান রোটারিয়ান পিপি সৈয়দ বাহারুল ইসলাম রিপন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান সিপি রাসেল মাহবুব, ক্লাব ট্রেইনার রোটারিয়ান পিপি মোশাররফ হোসেন জাহাঙ্গীর, রোটারিয়ান নাজমুল ইসলাম মুন্না, রোটারিয়ান সামাদ রানা, রোটারিয়ান মোহাম্মদ এমরান আহমদ, ক্লিনিকের পক্ষে কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতালী চক্রবর্তী, জহরুল ইসলাম, কামাল আহমদ, রূপল মাহমুদ, আমিন উদ্দিন আহমদ, বাছিত আহমদ, তোফায়েল আহমদ, নাহিদ আহমদ, মোক্তার হোসেন সাজন, পাবেল আহমদ, খলিলুর রহমান প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন রোটারিয়ান ফাহিম আহমেদ।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি পূর্বতালিকাভুক্ত অসহায়, দুঃস্থ, দরিদ্র পরিবারের মধ্যে কম্বল, সেনিটাইজ, ফেইস মাস্ক বিতরণ করেন। এছাড়া রোটারিয়ান রাসেল মাহবুবের পক্ষ থেকে প্রদানকৃত লাউয়াই কমিউনিটি ক্লিনিকে ১টি স্টিল আলমিরা, ১টি টেবিল, ৬টি চেয়ার ও ১টি সিলিংফ্যান গ্রহণ করেন ক্লিনিকের অর্থ সম্পাদক চঞ্চল মাহমুদ ফুলর ও সিএইচসিপি মিতালী চক্রবর্তী।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স