বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

পরমানু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ আলীর জন্মবার্ষিকী ‍পালিত

  • প্রকাশের সময় : ১৭/০২/২০২২ ০৮:০৪:০৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের প্রতিষ্টাতা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ আলীর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বুধবার রাতে সিলেট রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি মো. মজির উদ্দিন, সহ সভাপতি কবির খান, সাধারন সম্পাদক আব্দুল মালিক রাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, জয়নাল আহমদ চৌধুরী, মো. এনামুল হক চৌধুরী সোহেল, সহ সাধারন সম্পাদক সোয়েব আহমদ।

দপ্তর সম্পাদক মো. কামরুল আনাম চৌধুরী, প্রচার সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শমশের রাসেল, অপু দেব, সালা উদ্দিন বেলাল, তথ্য ও গবেষনা সম্পাদক মো. মুহিবুর রহমান, ত্রান ও পুণবাসন সম্পাদক মো. নাজিম খান প্রমুখ।

আলোচনায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের প্রতিষ্টাতা বিশিষ্ট পরমাণুু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ আলীর কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়।

সভাশেষে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ আলীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সভায় মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐদিন সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানানোর কর্মসূচী গ্রহন করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স