বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

কর কমিশনার মো. সাইফুল হক সংবর্ধিত

  • প্রকাশের সময় : ১৭/০২/২০২২ ০৬:১২:৩৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সরকারের রাজস্ব ভান্ডারকে সমৃদ্ধ করতে হলে করদাতাদের কর দিতে উৎসাহিত করতে হবে। কারণ করদাতারা যদি কর না দেন তাহলে সরকারের রাজস্ব ভান্ডার সমৃদ্ধি হবে না। দেশের উন্নয়নে সঠিক সময়ে কর প্রদান করতে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। কর প্রদানে সকল নাগরিককে সচেতন হতে হবে। কর্মক্ষেত্রে সকল ধরনের প্রতিবন্ধকতা পেরিয়ে সততা, নিষ্ঠার সাথে কাজ করলে সম্মানের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অপরিসীম অবদান রাখা সম্ভব বলেছেন, কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. সাইফুল হক।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নগরীর উপশহরস্থ একটি চাইনিজ হোটেলের হলরুমে বদলি জনিত বিদায় উপলক্ষে কর অঞ্চল সিলেটের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার মো. আবু সাঈদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের পরিদর্শী রেঞ্জ-১ ’র অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ান, যুগ্ম কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম, কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার আওরঙ্গজেব খান, মো. হামিদুল হক, সহকারী কর কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, অর্পা বর্ণিক, মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সহকারী কর কমিশনার সালেহ আহমদ, কর পরিদর্শক মো. আব্দুল মোমিন চৌধুরী।

সংবর্ধনা অনুষ্ঠানে কর অঞ্চল সিলেটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী কর কমিশনার মো. সাইফুল হককে সম্মননা ক্রেস্ট ও ফুল প্রদান করা হয়। এসময় কর অঞ্চল সিলেটের কর্মকর্তাবৃন্দ কর কমিশনার মো. সাইফুল হকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও সুন্দর জীবন কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সহকারী কর কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স