দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, সিলাম ইউনিয়নের টিকরপাড়া নিবাসী আবু সালেহ'র পিতা সিলাম জামে মসজিদের মোতাওয়াল্লী শের আলী (১৬ ফেব্রুয়ারি) বুধবার দুপুর ১.১৫ মিনিটের সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উনার জানাযা বুধবার রাত সাড়ে ৮টার সময় সিলাম পঞ্চায়েতি মাঠে সম্পূর্ণ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা ও দাফনের সময় সামাজিক, রাজনৈতিক ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।
ছাত্রদলনেতা আবু সালেহ'র পিতা শের আলীর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
এক শোক বার্তায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম ও মহানগর শাখার সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান এ শোক জানান।




প্রতিদিন ডেস্ক



