রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

লিডিং ইউনিভার্সিটিতে ডেকেয়ার সেন্টার উদ্বোধন

  • প্রকাশের সময় : ১৭/০২/২০২২ ০৫:৪৪:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

লিডিং ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক ও কর্মকর্তাদের সহায়তার লক্ষ‍্যে একটি ডেকেয়ার সেন্টার চালু করা হয়েছে।

লিডিং ইউনিভার্সিটির ক্রমাগত উন্নয়ন এবং অনুমোদিত মাস্টার প্ল‍্যানের সাথে সামঞ্জস্য রেখে রাবেয়া খাতুন চৌধুরী ডেকেয়ার সেন্টারটি দ্বিতীয় একাডেমিক ভবনের (রাগীব আলী ভবন) নিচতলায় খোলা হয়েছে।

সোমবার ডেকেয়ার সেন্টারটি উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স