সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

শাবি ক্যাম্পাসে ‘বেদনার স্বাদ’ গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২২ ১০:২২:১৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

তরুণ কবি ও গল্পকার হামিদা আব্বাসী রচিত গল্পগ্রন্থ ‘বেদনার স্বাদ’র মোড়ক উন্মেচন করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোলচত্বরে এক উৎসবমুখর পরিবেশে গল্পগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

বেদনার স্বাদ গল্পগ্রন্থের লেখক হামিদা আব্বাসীর সভাপতিত্বে ও আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রিয়জন সামাজিক, সাংস্কৃতিক সংস্থার সহ সাধারণ সম্পাদক রোটারেক্ট রিপন আহমেদ, খোয়াই বন্ধনের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক রনি তালুকদার, স্টুডেন্ট'স গোল এসোসিয়েশন হবিগঞ্জ এর সভাপতি শাকির আহমেদ রিপন, কবিতায় কবির চেতনার প্রতিনিধি হিসেবে জান্নাতুল ফেরদৌস আঁখি, ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাজু দাশ, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, শাবিপ্রবি শাখার উপ দপ্তর এবং সাহিত্য ও প্রচার সম্পাদক রুবেল আহমেদ, ফটোগ্রাফার হাবিবুর রহমান, সাদিকুর রহমান তানিম, হোসাইন আহমেদ, ফজলে রাব্বি, আব্দুস সবুর ইমন, শিরিন আক্তার বিথী, তাছকিয়া আক্তার প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স