রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

বিশ্বনাথে দেখা মিলল ‘বাংলার সভাপতির’!

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২২ ০৬:২৪:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সভাপতি। সম্মানজনক এই শব্দটা অনেক উচ্চতর স্থানে রাখা হয়। তাহা হোক বাংলাদেশ (অমুক) সংগঠন, কেন্দ্রীয় সংগঠন, জেলা সংগঠন, উপজেলা অথবা যে কোনো সামাজিক সংগঠনের প্রধানকে বলা হয় সভাপতি।

কিন্তু সিলেটের বিশ্বনাথে এই সম্মানি পদকে একটি প্রাণীর নামে ব্যবহার করা হয়েছে। সেটি হচ্ছে একটি লড়াইয়ের ষাঁড়। তার নাম রাখা হয়েছে ‘বাংলার সভাপতি’। বুধবার দুপুরে উপজেলা প্রাণীসম্পদ হাসপাতালে ‘প্রাণীসম্পদ প্রদর্শনীতে’ ওই ষাঁড়ের দেখা মিলেছে।

ঘাঁড়ের মালিক উপজেলার মীরেরচর গ্রামের আরশ আলী। তিনি নিজেই প্রদর্শনীর স্টলে তার এই বাংলার সভাপতি নামের কলো রংয়ের ষাঁড়টি নিয়ে আসেন। সাংবাদিকরাসহ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টল পরিদর্শনে গেলে এই বাংলার সভাপতি নামের ষাঁড়টি নজরে পড়ে। ওই প্রদর্শনীর উদ্বোধন ও প্রদর্শনী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ও প্রাণী সম্প্রসারন কর্মকর্তা আবুল বাশার জুয়েলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

প্রদর্শনীতে বিভিন্ন জাতের গরু, চাগল, হাঁস, মুরগি ও পাখির স্টল তাকতে দেখা গেছে।

জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া দুঃখ প্রকাশ করে বলেন, সম্মানি পদকে একটি প্রাণীর নামকরণ সঠিক হয়নি। তাও রাখা হয়েছে ‘বাংলার সভাপতি’। যে কোনো প্রাণীর নামকরন করতে হলে একটু চিন্তা ভাবনা করে রাখার প্রয়োজন বলে মনে তিনি করেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স