বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সিলেটে ৫ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২২ ০১:০২:২৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেটের জালালাবাদ থানা এলাকায় পাঁচ হাজার টাকার জাল নোটসহ ১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে থানার তেমূখী সাহেবেরগাঁও ডাচ বাংলা ব্যাংকের অভ্যন্তর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুল আলীম শামীম (২৯)। সে সিলেটের কোম্পানীগঞ্জের শিমুলতলা নোয়াগাঁও (রাজনগর) গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।

পুলিশ জানায়, জালালাবাদ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে আব্দুল আলীম শামীম (২৯) গ্রেফতার করা হয়। গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে (১) ঙঙ ৫২০৭৯৫০ সিরিয়ালের কথিত ৬টি ৫০০ টাকার নোট, (২) ঙঙ ৫২০৭৯৫৭ সিরিয়ালের ৩টি ৫০০ টাকার নোট, ৩। ঙঙ ৫২০৭৯৫৯ সিরিয়ালের ১টি ৫০০ টাকার নোট। মোট ৫০০০ টাকার জাল নোট উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

এ ঘটনায় এসআই(নিঃ)/নিহারেন্দু তালুকদার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে জালালাবাদ থানার মামলা নং-১৭, তারিখ-১৫/০২/২০২২খ্রিঃ রুজু করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি মো.নাজমুল হুদা খান বলেন, আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স