রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

অস্ত্রের মুখে জিম্মি করে সুনামগঞ্জ সদর হাসপাতালে শিডিউল ছিনতাই

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২২ ১২:৫১:১৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

সুনামগঞ্জ সদর হাসপাতালে এম.এস.আর (যন্ত্রপাতি, আসবাবপত্র, ওষুধপত্র) ইত্যাদি ক্রয়ের সিডিউল জমা দেওয়ার তারিখ ছিল আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি)।

জুয়াইরিয়া ইন্টারন্যাশনাল সিডিউল ক্রয় করে ঢাকা থেকে কোম্পানির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সুনামগঞ্জ সদর হাসপাতালে শিডিউল জমা দিতে হাসপাতালের তৃতীয় তলার প্রশাসনিক ভবনে আসলে একদল সন্ত্রাসী গতিরোধ করে অস্ত্রের মুখে হাতে থাকা শিডিউল এবং স্যাম্পল ছিনতাই করে নিয়ে যায় ।

এই ঘটনায় ঢাকা থেকে আগত জুয়াইরিয়া ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সিলেটপ্রতিদিনকে বলেন, বর্তমান সরকারের আমলে সিডিউল ছিনতাইয়ের ঘটনা বিরল। এই ঘটনায় তিনি বিস্ময় প্রকাশ করে তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান এবং পুন:টেন্ডারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান ।

এ ঘটনার পর ছিনতাইকারীরা তাকে আর সুনামগঞ্জ থাকতে দেয়নি। তিনি প্রাণের ভয়ে সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওয়ানা হন।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স