সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সিলেটে স্বামী হত্যাকারী সেই ফাতিহার মৃত্যুদণ্ডাদেশ স্থগিত

  • প্রকাশের সময় : ১৫/০২/২০২২ ১০:০৫:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

সিলেটের তাবলিগ জামাতের আমির ইব্রাহিম আবু খলিল (৫৫) হত্যা মামলায় তার স্ত্রী ফাতিহা মাশকুরার মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান ফাতিহা মাশকুরার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

জানা যায়, জানা যায়, ২০১৫ সালের ১৮ মে পরকিয়ার জের ধরে তাবলিগ জামাতের সিলেট নগরীর ধোপাদীঘির উত্তরপার আঞ্চলিক শাখার আমির ইব্রাহিম খলিলকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে তার স্ত্রী। ওইদিন পুলিশ নিজ বাসার শয়নকক্ষ থেকে খলিলের গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।

পরে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ফাতিহা মাশকুরাকে আটক করে পুলিশ। এরপর মাশকুরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। একই বছরের ২৪ আগস্ট ফাতিহা মাশকুরার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

বিচার শেষে ২০১৬ সালের ৬ জুন সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা একমাত্র আসামি তাবলিগ জামাতের আমির ইব্রাহিম আবু খলিলের স্ত্রী ফাতিহা মাশকুরাকে মৃত্যুদণ্ড দেন। এরপর মৃত্যুদণ্ডদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিও জেল আপিল ও ফৌজদারি আপিল করেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স