বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই

  • প্রকাশের সময় : ১৫/০২/২০২২ ০৮:৪৬:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

ভারতে বিশিষ্ট সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৩ মিনিটে টুইট করে তার মৃত্যুর খবরটি জানিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।

জানুয়ারি শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখোপাধ্যায়। তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরীক্ষা করালে তার শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

এর আগে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল তাকে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মেডিকেল বুলেটিনে জানানো হয়, সন্ধ‍্যা মুখোপাধ‍্যায়ের শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। তার রক্তচাপ অনেকটাই কমে গিয়েছে।

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, বাংলা সংগীত বিশেষজ্ঞও তিনি। গানে গানে মানুষের মন কেড়েছেন। অসাধারণ সুরের জাদুতে মুগ্ধ করেছেন দর্শককের। হেমন্ত মুখার্জী-সন্ধ্যা মুখোপাধ্যায় গানের জুটি হিসেবে দারুণ জনপ্রিয় ছিল। ১৯৭১ সালে 'জয় জয়ন্তী' এবং 'নিশিপদ্ম' ছবিতে গান গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

গান দুটি হলো আমাদের ছুটি ছুটি এবং ওরে সকল সোনা মলিন হলো। এ ছাড়া ২০১১ সালে ভারত সরকার তাকে 'বঙ্গবিভূষণ' উপাধিতে সম্মানিত করে। ভারতে প্রতিভাবান ব্যক্তিত্বদের একাধিক সম্মান দেওয়া হয়ে থাকে। যার মধ্যে পদ্মশ্রী অন্যতম, এই সম্মান পাওয়া এক গর্বের বিষয়। কিন্তু এবার এই সম্মানকে প্রত্যাখ্যান করলেন ৯০ বছর বয়সী কিংবদন্তি সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স