সিলেটে থাকা আফগান শিবিরে হানা দিয়েছে প্রাণঘাতি ভাইরাস করোনা। আফগানিস্তান ক্রিকেট দলের ২৩ জনের মধ্যে ১১ জনের শরীরেই মিলেছে করোনাভাইরাসের উপস্থিতি।
পজিটিভ হওয়া ১১ জনের মধ্যে ৮ জন হলেন ক্রিকেটার, বাকি ৩ জন টিম স্টাফ। তবে পজিটিভ শনাক্ত হওয়া কারও শরীরে করোনার তেমন কোনো উপসর্গ নেই।
আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই বাংলাদেশে চলে এসেছিলো আফগানিস্তান ক্রিকেট দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) অনুশীলনও করেছে তারা।
সিলেটে ১৯ তারিখ পর্যন্ত কন্ডিশনিং ক্যাম্প করে চট্টগ্রাম চলে যাবে সফররত আফগানিস্তান দল। কিন্তু এর মাঝেই এলো দুঃসংবাদ।
এদিকে, প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হওয়া সদস্যদের আইসোলেশনে রেখে বাকিরা আজও অনুশীলন করেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আফগানিস্তানের বাংলাদেশ সফরটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে।
এর আগ পর্যন্ত নিজেদের ব্যবস্থাপনায় অনুশীলন করছে আফগানরা। এখন রয়েছেন সিলেটে।এবারের সফরে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামে।




স্পোর্টস ডেস্ক



