শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

জামিল-শুভর ব্যাটিং তান্ডব: সিলেট প্রতিদিনের কাছে ধরাশায়ী ডিবিসি

  • প্রকাশের সময় : ১৪/০২/২০২২ ১১:৫৪:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

মাহা-ইমজা মিডিয়াকাপ ক্রিকেটের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ডিবিসি-সিলেটটুডেকে ৫৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা ২য় জয় লাভ করেছে সিলেট প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম। ভালবাসা দিবসের প্রথম প্রহরে ডিবিসি-সিলেটটুডেকে হারিয়ে শুভেচ্ছা জানায় সিলেট প্রতিদিন।

সিলেটের আবুল মাল কমপ্লেক্সে শুরু হয় তৃতীয় মাহা-ইমজা ক্রিকেট টুর্নামেন্ট । টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ডিবিসি। ব্যাটিংয়ে ওপেনিংয়ে নেমেছিলেন সাকিব আহমদ মিঠু ও জামিল আহমদ। সাকিব ও জামিলের ৫৫ রানের পার্টনারশিপে ৩০রান নিয়ে অপরাজিত থাকেন আহমেদ জামিল। আর ২১রান নিয়ে মাঠ ছাড়েন সাকিব। ওপেনিং জুটিতে সাকিব আহমেদ মিঠুর ব্যাট থেকে ২টি চার ও একটি ছয় আসে আর জামিলের ব্যাট থেকে তিন জয় ২টি চার আসে।

ওয়ান ডাউনে নামেন মানউবী সিংহ শুভ। তিনি ২৮ রান তুলে নেন। তার ব্যাট থেকে আসে ১টি ছয় ও একটি চার। জামিল-শুভর ব্যাটের কাছে বল নিয়ে কোন চমক দেখাতে পারেনি ডিবিসি বোলারা।ব্যাট করতে নেমে সিলেট প্রতিদিনের নির্ধারিত ৫ ওভারে তিন উইকেট হারিয়ে ৯৮রান সংগ্রহ করে। জয়ের জন্য সিলেট প্রতিদিনের বিপক্ষে ৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ডিবিসি-সিলেটটুডে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় উপশহরস্থ আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্স মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টিম সিলেট প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম।

শুরুতে সিলেট প্রতিদিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে অসহায় আত্মসমর্পন করে ডিবিসি। এক্ষেত্রে সবচেয়ে কম রান দেন সিলেট প্রতিদিনের অধিনায়ক সাজলু লস্কর, তিনি ১ ওভারে মাত্র ৩ রান দিয়ে ১ ইউকেট তুলে নেন। নির্ধারিত ওভারে সিলেটটুডে সংগ্রহ করে ৪৫ রান সংগ্রহ করে। ফলে ৫৩ রানে জয় লাভ করে সিলেট প্রতিদিন।

সিলেটপ্রতিদিনের খেলোয়াড়- অধিনায়ক সাজলু লস্কর, রাজেশ চক্রবর্তী, মানউবী সিংহ শুভ, আমেদ জামিল, রুহিন আহমদ, সাকিব আহমদ মিঠু।

ডিবিসি-সিলেটটুডে খেলোয়াড়- অধিনায়ক মারুফ আহমেদ ,আবু বক্কর আল-আমিন,শুয়াইবুল ইসলাম,এএস রায়হান, দোহা চৌধুরী, মামুন হাসান।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স