বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

লাখ টাকার ধুতি-পাঞ্জাবিতে এক মদন দুই বিয়ে!

  • প্রকাশের সময় : ১৩/০২/২০২২ ০৪:৫১:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

আগেই জানিয়েছিলেন দ্বিতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মদন মিত্র। যেমন কথা, তেমনই কাজ। শনিবার কালীঘাটে একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে নিজের স্ত্রী অর্চনাকে ফের বিয়ে করলেন তিনি।

একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত রহস্য বজায় রেখে, কামারহাটির বিধায়ক জানিয়েছিলেন, দ্বিতীয় বার বিয়ে করতে চলেছেন তিনি। পাত্রীর নাম প্রকাশ্যে জানাতে চাননি মদন। তবে ছাদনাতলায় বরবেশী মদনের সামনে কনে পানপাতা সরিয়ে মুখ দেখাতেই হয় রহস্যভেদ। দেখা যায়, নিজের স্ত্রীকেই ফের বিয়ে করেছেন তিনি।

ঠাকুমা ও ঠাকুরদাদার এমন অভিনব বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন মদনের নাতি মহারূপ। বছর ছয়েকের মহারূপও মদন-অর্চনার বিয়ে উপভোগ করে ছাদনাতলায় উপস্থিত থেকেই।

নিজের ঘরনির সঙ্গে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসে মদন বলেন, 'যারা অনেক বছর আগে বিয়ে করেছেন তাদের আবারও নিজের জীবনসঙ্গীর সঙ্গে বিয়ে করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের উদ্যোক্তাদের। আমি ৪০ বছর আগে অর্চনার সঙ্গে ঘর বেঁধে ছিলাম। অনেক কিছুই বিস্মৃত হয়ে গিয়েছিল আজ আবার নতুন করে বিয়ে করে সেই সব দিন মনে পড়ে যাচ্ছে।'

এর আগে শনিবার বিয়ে উপলক্ষে শো-রুমে গিয়ে লাল রঙের পাঞ্জাবির সঙ্গে ঘিয়ে রঙের ধুতি কিনেছিলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী। নববধূর জন্য কিনেছিলেন লাল বেনারসিও। দাম এক লাখ টাকা। সেই মহার্ঘ পোশাক পরেই বিয়ে হল মদন-অর্চনার।

দল তাকে শোকজ করেছে বলে সংবাদমাধ্যম মারফত জেনেছেন বলে জানিয়েছেন মদন মিত্র। তবে তিনি জানিয়েছেন কোনও চিঠি তিনি হাতে পাননি। এভাবে বিয়ে করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখন বেকার। দেখলাম হাতে অনেক সময়ে রয়েছে তাই বিয়ে করে নিলাম আবার।’

মাসখানেক আগে ‘দিদি নম্বর ১’-র সেটেও বউকে নিয়ে আসতে দেখা গিয়েছিল তৃণমূলের এই বিধায়ককে। সেখানে রচনার সামনে মদন-অর্চনার জুটি বেশ তারিফ কুড়িয়েছিল। বউকে পটানোর গল্পও শুনিয়েছিলেন মদন। তাহলে কি মদনের বায়োপিকে অর্চনাকেই দেখা যাবে?


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স