বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

সিলেট প্রতিদিনের শুভর ব্যাটিং ঝড়ে উড়ে গেল বাংলাদেশ প্রতিদিন

  • প্রকাশের সময় : ১৩/০২/২০২২ ০২:৪২:৩১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

মাহা-ইমজা মিডিয়াকাপের ক্রিকেটের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ প্রতিদিন-সিলেট ভিউকে ২০ রানে হারিয়ে জয় লাভ করেছে সিলেট প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম।

সিলেটের আবুল মাল কমপ্লেক্সে শুরু হয় তৃতীয় মাহা-ইমজা ক্রিকেট টুর্নামেন্ট । টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট প্রতিদিন। ওয়ান ডাউনে নামেন প্রথম আলোর সিলেট প্রতিনিধি মানউবী সিংহ শুভ, শুভর অপরাজিত থেকে ৩৩ রান তুলে নেন তার ব্যাটে আসে ৪টি ছয় ও একটি চার।শুভর ব্যাটের কাছে বল নিয়ে কোন চমক দেখাতে পারেনি বাংলাদেশ প্রতিদিনের বোলারা।ব্যাট করতে নেমে সিলেট প্রতিদিনের নির্ধারিত ৫ ওভারে তিন উইকেট হারিয়ে ৭৬রান সংগ্রহ করে।

জয়ের জন্য সিলেট প্রতিদিনের বিপক্ষে ৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ প্রতিদিন-সিলেট ভিউ। বোলিং এসে বাংলাদেশ প্রতিদিনের ব্যাটিং লাইন তছনছ করে দেন শুভ, ২ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় উপশহরস্থ আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্স মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টিম সিলেট প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম।

শুরুতে সিলেট প্রতিদিনের মানউবী সিংহ শুভ ঝড়ে দুই উইকেট হারিয়ে বসে সিলেট ভিউ। ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ প্রতিদিন-সিলেট ভিউ সংগ্রহ করে ৫৫ রান সংগ্রহ করে।

ফলে ২০ রানে জয় লাভ করে সিলেট প্রতিদিন।

সিলেটপ্রতিদিনের খেলোয়াড়-অধিনায়ক সাজলু লস্কর, রাজেশ চক্রবর্তী, মানউবী সিংহ শুভ, আহমেদ জামিল, রুহিন আহমদ, সাকিব আহমদ মিঠু।

বাংলাদেশ প্রতিদিন-সিলেট ভিউ’র খেলোয়াড়- অধিনায়ক শাহ দিদার আলম চৌধুরী নবেল,পিংকু ধর, দিব্য জ্যোতি শ্রী, ইদ্রিস আলী, সোহাগ আহমদ, সুব্রত।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স