মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত যা বললেন

  • প্রকাশের সময় : ১২/০২/২০২২ ০৯:১৭:৪২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
21

বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস দায়িত্ব গ্রহণের জন্য মার্চের প্রথম দিকে ঢাকায় আসবেন। আর দুই দেশের সঙ্গে বন্ধুত্ব আরো জোরদার করতে চান ডি হ্যাস ।

স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ও মিশনের অন্যান্য কর্মকর্তারা নতুন দূতকে স্বাগত জানান।

আলোচনাকালে দুই রাষ্ট্রদূত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ-মার্কিন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনে উভয় পক্ষের বৃহত্তর সম্পৃক্ততা এবং পারস্পরিক লাভজনক কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে রাষ্ট্রদূত হ্যাস দূতাবাস প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স