সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

এবার পর্নো দেখতে লাগবে বয়সের বৈধ প্রমাণপত্র

  • প্রকাশের সময় : ১২/০২/২০২২ ০৫:৩৪:৫৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

যুক্তরাজ্যে পর্নো সাইটগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাই বাধ্যতামূলক করতে যাচ্ছে দেশটির সরকার।

নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ সব সময়ই দুর্নিবার। এটা সব বয়সের মানুষের ক্ষেত্রেই কমবেশি খাটে। পর্নগ্রাফির বেলায় এটা আরও বাস্তব। এসব সাইটে ঢোকার বেলায় সবাই পরিচয় গোপন রাখতে চায়। আর ছোটরা বয়স চুরি করে বড় হয়ে যায়। তবে চুপিচুপি এসব সাইটে ঢোকার দিন বুঝি এবার ফুরাচ্ছে।

কারণ পর্নো সাইটগুলোতে ঢোকার আগে ব্যবহারকারীদের প্রমাণ দিতে হবে তাদের বয়স ১৮ বছর হয়েছে। বয়স যাচাই বাছাইয়ের এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে আইডি চেক করার মাধ্যমে। ইন্টারনেটের জগতকে শিশুদের কাছে আরো নিরাপদ করে তুলতেই এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার।

নতুন ‘অনলাইন নিরাপত্তার আইনের’ খসড়ায় বলা হয়েছে পর্নো সাইটে প্রবেশ করতে চাইলে ব্যবহারকারীদের বয়সের বৈধ কাগজপত্র দিয়ে নিজেদের বয়স প্রমাণ করতে হবে।

এই খসড়া অনলাইন নিরাপত্তা আইনের লক্ষ্য হল শিশুদের পর্নোর মতো উপাদান থেকে আরও ভালোভাবে সুরক্ষা দেওয়া।

এই আইন অনুযায়ী ব্যবহারকারীদের বয়স ১৮ বা তার বেশি তা নিশ্চিত করতে ব্যবহারকারীকে পর্নো সাইটে প্রবেশের আগে তাঁদের ক্রেডিট কার্ডের মালিকানা বা তৃতীয় কোনো পক্ষের পরিষেবার মাধ্যমে তাদের বয়স নিশ্চিত করতে হবে। যে সাইটগুলো বয়স যাচাইয়ের কাজটি করতে ব্যর্থ হবে তাঁদের বিশ্বব্যাপী মোট আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হবে বলে উল্লেখ করা হয়েছে ওই খসড়া আইনে।

আগামী কয়েক মাসের মধ্যেই খসড়া বিলটি সংসদে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারকারীদের ক্ষতিকর বিষয়বস্তু থেকে রক্ষা করতেই এই আইনটির তৈরি করা হয়েছে।

দেশটির শিশু অধিকার সুরক্ষা নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে পর্নো সাইটে বয়স যাচাইয়ের। কারণ দেশটিতে, অপ্রাপ্তবয়স্করাও খুব সহজেই পর্নো সাইটে প্রবেশ করতে পারেন।

এর আগে ২০১৯ সালে এমন একটি আইন পাশের উদ্যোগ নেওয়া হলেও পরে তা আর কার্যকর হয়নি।

ডিজিটাল ইকোনোমি অ্যাক্ট নামে এই আইন জারি করা হলে পর্ন ওয়েবসাইটগুলো তাদের সাইটে এজ ভেরিফিকেশন কনট্রোল ইন্সটল করতে বাধ্য থাকবে। বয়স যাচাই বাছাইয়ের জন্য ব্যবহারকারীদের কাছে ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হবে।

আইনটি ভঙ্গ করলে পর্ন কোম্পানিগুলোর ওয়েবসাইট ব্লক করে দেবে ইন্টারনেট প্রোভাইডাররা। এর পাশাপাশি আইনটি কার্যকর করতে একটি রেগুলেটরি বডিও গঠন করা হবে।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন এতেও খুব বেশি লাভ হবে না। যুক্তরাজ্যের ওপেন রাইটস গ্রুপের পরিচালক জিম কিলক বলেছেন, বয়স যাচাই বাছাইয়র জন্য পর্ন কোম্পানিগুলোকে ডাটাবেস তৈরি করতে হতে পারে। যার ফলাফল ভালো হবে না।

ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু চিল্ডরেনের (এনএসপিসিসি) এক জরিপে দেখা গেছে, ২৮ শতাংশ শিশু ইন্টারনেট ব্রাউজ করতে করতে পর্ন সাইটে ঢোকে। আর ১৯ শতাংশ শিশু নিজে থেকেই ইন্টারনেটে গিয়ে পর্ণ সাইট সার্চ করে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স