বেঙ্গালুরুতে চলছে ২০২২ আইপিএলের নিলাম। এই নিলামে প্রথম ডাকে সাকিব আল হাসানকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কেউ। সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।
গেল আসরে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন। সেই কলকাতাও আগ্রহ দেখায়নি। অবশ্য বিপিএলে ধুন্ধুমার পারফরম্যান্স করছেন সাকিব।
টানা পাঁচ ম্যাচে ম্যাচসেরা হয়ে গড়েছেন নতুন রেকর্ড।গতকাল শুক্রবার বিপিএলে মিনিস্টার ঢাকার বিপক্ষে বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ২৯ বলে ৬ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫১ রান করে ম্যাচসেরা হন।
তার আগে সিলেটের বিপক্ষে ব্যাট হাতে ৩৮ ও বল হাতে ২৩ রানে ২ উইকেট, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৫০ রান ও বল হাতে ২০ রানে ২ উইকেট, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট হাতে ৫০ ও ২৩ রান দিয়ে ৩ উইকেট এবং খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট হাতে ৪১ ও বল হাতে ১০ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি।
এদিকে প্রথম ডাকে সাকিবের আগে অবিক্রিত থেকেছেন সুরেশ রায়না, স্টিভেন স্মিথ ও ডেভিড মিলারের মতো তারকারাও।




স্পোর্টস ডেস্ক



