মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শাবি ভিসিকে দায়িত্ব চালিয়ে যেতে বললেন শিক্ষামন্ত্রী

  • প্রকাশের সময় : ১১/০২/২০২২ ০৮:৫০:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে তার নিজ দায়িত্ব পালন করে যেতে পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শুক্রবার ( ১১ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যসহ শিক্ষদের সাথে আলোচনায় এই পরামর্শ দেন তিনি।

আলোচানা শেষে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন। 

তিনি আরও বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তা সম্পন্ন করতে সবাইকে নিয়ে কাজ করতে বলেছেন শিক্ষামন্ত্রী।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স