মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিশ্বনাথের অসহায় গরীব মানুষের জন্য কাজ করছি: এসএম নুনু মিয়া

  • প্রকাশের সময় : ১১/০২/২০২২ ০৭:৫৮:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এসএম নুনু মিয়া বলেছেন, উপজেলাবাসীর সার্বিক উন্নয়নের পাশাপাশি তার সদ্যপ্রয়াত মায়ের তিনটি আদেশ পালন করতে উপজেলার গরীব অসহায় মানুষের জন্য কাজ করছেন। 

তিনি বলেন মায়ের দোয়া আর অনুমতি নিয়ে গত উপজেলা নির্বাচনে প্রতিযোগীতা করি। কিন্তু নির্বাচনে বিজয়ী হয়ে আমি দোয়া নিতে গেলে সব উন্নয়নের পাশাপাশি বিশেষ করে মা তিনটি আদেশ দিয়ে বলেন, আমার কাছে যেনো কোনো গরীব লোক বাঞ্চিত না হয়। মায়ের দেয়া আদেশগুলো হলো, গরীবের জন্য বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করা, তাদের ঘরের জন্য ঢেউটিন আর শীত মৌসুমে গরম কাপড় দেয়া। কিছুদিন পূর্বে মা মারা যাওয়ার পর থেকে তাকে দেয়া সেই আদেশগুলো সব সময়ই আমার হৃদয়ে রক্তকরণ করছে। তাই মায়ের এই আদেশগুলো পালন করার তাওফিক দানের জন্য সকলের কাছে তিনি দোয়া চান। 

তিনি শুক্রবার বিকেলে উপজেলার নতুনবাজারস্থ জমির আহমদ বহুমুখি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে গরীব অসহায় মানুষের মধ্যে উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে কম্বল বিতরণী অনুষ্ঠানে মায়ের আদেশ পালনের কথাগুলো বলেন।

জমির আহমদ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেবের পরিচালনায় কম্বল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জুর আহমদ, মাষ্টার সামছুল হুদা ও ওসমানীনগর আ’লীগ নেতা আব্দুল মতিন জায়গিরদার।

এসময় উপস্থিত ছিনে, পৌর আ’লীগ নেতা দবির মিয়া, যুবলীগ নেতা হেলাল আহমদ, জামাল মিয়া, সিজিল মিয়া, মাসুক মিয়া ও ওসমানীনগর উপজেলা যুবলীগ নেতা সায়েস্তা মিয়া প্রমুখ।  


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স