মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

উপাচার্যের সিদ্ধান্ত নিবেন রাষ্ট্রপতি: সিলেটে শিক্ষামন্ত্রী

  • প্রকাশের সময় : ১১/০২/২০২২ ০৭:১৯:৩০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেট সার্কিট হাউজে প্রায় তিন ঘন্টার বৈঠক শেষে শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫মিনিটে গণমাধ্যমকে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দীর্ঘ সময় কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা জেনেছি। তাদের অনেকগুলো দাবি ছিল। যেগুলো ইতোমধ্যে পূরণ হয়ে গেছে। 

উপাচার্য অপসারণের ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এ বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয়ের আচার্যকে অবহিত করবো।আচার্য যেহেতু একজন উপাচার্যকে নিয়োগ দেন কিংবা অপসারণ করেন সেহেতু আমরা বিষয়টি আচার্যকে অবহিত করব। সে বিষয় তাঁরা সিদ্ধান্ত নিবেন। 

এর আগে দুপুর ২টা ৫৫ সিলেট সার্কিট হাউজে শাবির শিক্ষার্থীদের প্রতিনিধি দলের ১১ সদস্য মন্ত্রীর সাথে বৈঠকে বসেন। বিকাল ৩টায় বৈঠক শুরু হয়।

বৈঠকে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। শিক্ষার্থীদের মধ্যে রয়েছে, মুহাইমিনুল বাশার রাজ (ফিজিক্স), ইয়াসির সরকার (ফিজিক্স),নাফিসা আনজুম (লোকপ্রশাসন),সাব্বির আহমেদ (লোকপ্রাশাসন),আশিক হোসাইন মারুফ (ওশেনোগ্রাফি), সাবরিনা শাহরিন রশীদ (ফিজিক্স),সুদীপ্ত ভাস্কর(ফিজিক্স),শাহরিয়ার আবেদীন (ফিজিক্স),আমেনা বেগম(সিভিল), মীর রানা (অর্থনীতি),জাহিদুল ইসলাম অপূর্ব।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স