সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের পুরপুরে ঈদগাহ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৮/৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেন।
আহতরা হলেন, দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের মৃত মখলিছুর রহমানের ছেলে শায়খ আহমদ ও তার ছেলে তানভীর। অপরজন শায়খ আহমদের ছোট ভাই আফতার।
শুক্রবার ( ১১ ফেব্রুয়ারি ) জুমআর নামাজের পর সিকন্দরপুর পশ্চিম মহল্লা জামে মসজিদের সামনে নির্মিতব্য ঈদগাহ নিয়ে আলোচনা সভা চলাকালে তর্কবিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষ হাজারি বাড়ির লোকজন হামলা করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিকন্দরপুর হাজারীবাড়ির লোকজন ঈদগাহ’র বিপক্ষে অবস্থান নিলে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।দীর্ঘদিন ধরে এলাকায় ঈদগাহ প্রতিষ্ঠাতা নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। তারই রেশ ধরে আজ শুক্রবার বাদ জুম দু'পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এতে শায়েখ আহমদ, তার ছেলে তানভীর ও ভাই আফতার মারাত্মক আহত হন। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে দা’ ও অন্যান্য অস্ত্রের আঘাতে চিহ্নও দেখা যায়।
এ ব্যাপারে তাদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন নুরুল হক নামক তাদের এক আত্মীয়।
বিষয়টি নিয়ে জানতে মোগলাবাজার থানার ওসির নম্বরে কল দিলেও তিনি তা রিসিভ করেন নি।




প্রতিদিন প্রতিবেদক



