সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে আনোয়ারুজ্জামান চৌধুরীর শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : ১১/০২/২০২২ ০২:০৭:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
19

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

শুক্রবার (১১ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জের ঐতিহাসিক টুঙ্গিপাড়ায় জাতির পিতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।পবিত্র ফাতেহা পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু ও ১৫ ই আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করনে।

এসময় তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির মুক্তির দিশারি। তার ডাকে পাকিস্তানের শোষক গোষ্ঠীর হাত থেকে মুক্তি পেতে জাতি র্ধম-বর্ণ নির্বিশেষে এ দেশের কৃষক-শ্রমিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল।

তিনি আরো বলেন,জাতির পিতার সমাধিতে এসে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানালাম এবং মহান রবের কাছে জাতির পিতাসহ নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করি। এ ছাড়াও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাসহ জীবীত সকলের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত ও দোয়া করলাম।

জানা যায়, প্রবাসে থাকলেও এলাকার উন্নয়নে সব সময় আনোয়ারুজ্জামান কাজ করে যাচ্ছেন। সম্প্রতি দেশে ফিরেন তিনি। এরপর থেকে সিলেট-২আসনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সামাজিক অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে সরকারের বার্তা নিয়ে অংশগ্রহণ করে চলেছেন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স