সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিক্ষামন্ত্রীর আগমনে প্রস্তুত শাবি

  • প্রকাশের সময় : ১১/০২/২০২২ ১২:০৪:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে শুক্রবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ে আসবেন ড. দীপু মনি এমপি। ইতোমধ্যে মন্ত্রী সিলেটে অব্স্থান করছেন। মন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাত থেকেই ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপাচার্য অধ্যাপক ফরিস উদ্দিন আহমেদের বাসভবনের সামনে পুলিশ দাঁড়িতে নিরাপত্তা নিশ্চিত করছে। আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচী অনুযায়ী শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ে গণজমায়েত হবার ঘোষণা থাকলেও শিক্ষার্থী সংকটে প্রতিবেদন লেখা পর্যন্ত তা সম্ভব হয়ে উঠেনি।

এর আগে শিক্ষামন্ত্রী শুক্রবার(১১ ফেব্রুয়ারী) সকাল ৮ টা ৫০ মিনিটে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

উল্লেখ্য- গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী।

১৬ জানুয়ারি দাবি আদায়ের লক্ষ্যে উপাচার্যকে অবরুদ্ধ করা অবস্থায় পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে এই আন্দোলন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়।

প্রথম ছয় দিনে দাবি পূরণ না হওয়ায় ১৯ জানুয়ারি বেলা ৩টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন ২৪ শিক্ষার্থী। ২৬ জানুয়ারি সকালে অনশনস্থলে এসে লেখক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের অনশন ভাঙান। তবে শিক্ষার্থীরা অনশন ভাঙলেও উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স