বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

কথা রেখেছেন শিক্ষামন্ত্রী,সংকট নিরসনের আশা শিক্ষার্থীদের

  • প্রকাশের সময় : ১১/০২/২০২২ ১০:৪০:৫১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
19

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান সংকট নিরসনে আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিলেট এসে পৌঁছেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল ।

আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের কথা দিয়েছিলেন তিনি শাবিপ্রবিতে আসবেন এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করে চলমান সংকঠনের সমাধানের পথ বের করবেন।

এদিকে শিক্ষামন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে চলমান সংকট নিরসনের আশা প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা এ আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী যখন শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনের ফলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় এক অভূতপূর্ব সংস্কারের ঘোষণা দিয়েছেন, তা শাবিপ্রবিসহ দেশের শিক্ষার্থীদের মধ্যে এক সুদিনের পয়গাম হিসেবে আদৃত হয়েছে।

তারা বলেন, দেশের জনগণের কল্যাণে আমরা নিজেদের সম্পূর্ণরূপে নিয়োজিত করেছি। দেশের শিক্ষাব্যবস্থায় আপামর জনগণের দীর্ঘপ্রত্যাশিত সংস্কারের যে মহাপরিকল্পনার ডাক তিনি দিয়েছেন, তাতে সর্বতভাবে সাহায্য ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন শিক্ষার্থীরা।

এদিকে আজ শুক্রবার(১১ ফেব্রুয়ারী) সকাল ৮ টা ৫০ মিনিটে বিমানযোগে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

সিলেট এয়ারপোর্টে তাদেরকে স্বাগত জানান,সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী,সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খান,মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ জেলা মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

শিক্ষামন্ত্রীর সরকারি সফরসূচি অনুসারে,তিনি সকাল সাড়ে ৯ টায় সিলেটে সার্কিট হাউজে পৌছে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করবেন ।এরপর সকাল সাড়ে ১০ টায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে হযরত শাহজালাল মাজার জিয়ারত শেষ করে সিলেট সার্কিট হাউজে বিরতি দিবেন।মধ্যান্নভোজনের পর বিকাল ৩ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে সিলেট সার্কিট হাউজ ত্যাগ করেবেন।

বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত শাবিপ্রবির চলমান সংকট সমাধানের জন্য শাবির শিক্ষক,শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধির সাথে মতবিনিময় করে রাত ৮ টা ২০ মিনিটের একটি ফ্লাইটে সিলেট থেকে ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স