বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিক্ষামন্ত্রী সিলেটে

  • প্রকাশের সময় : ১১/০২/২০২২ ০৯:৩৯:৩৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. দীপু মনি এমপি ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল সিলেট এসে পৌছেছেন।এসময় বিমানবন্দরে তাদের সাথে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।

শুক্রবার(১১ ফেব্রুয়ারী) সকাল ৮ টা ৫০ মিনিটে বিমানযোগে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এসময় সিলেট এয়ারপোর্টে তাদেরকে স্বাগত জানান,সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী,সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খান,মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ জেলা মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

শিক্ষামন্ত্রীর সরকারি সফরসূচি অনুসারে,তিনি সকাল সাড়ে ৯ টায় সিলেটে সার্কিট হাউজে পৌছে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করবেন ।এরপর সকাল সাড়ে ১০ টায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে হযরত শাহজালাল মাজার জিয়ারত শেষ করে সিলেট সার্কিট হাউজে বিরতি দিবেন।

মধ্যান্নভোজনের পর বিকাল ৩ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে সিলেট সার্কিট হাউজ ত্যাগ করেবেন।বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত শাবিপ্রবির চলমান সংকট সমাধানের জন্য শাবির শিক্ষক,শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধির সাথে মতবিনিময় করে রাত ৮ টা ২০ মিনিটের একটি ফ্লাইটে সিলেট থেকে ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে।


সিলেট প্রতিদিন / এম এ আর


Local Ad Space
কমেন্ট বক্স