রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সিলেটে করোনায় আরও দু’জনের মৃত্যু, শনাক্ত ১৭১

  • প্রকাশের সময় : ১০/০২/২০২২ ১০:২০:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

সিলেটে করোনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। সেই সাথে শনাক্ত হয়েছেন আরও ১৭১ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।

সিলেটে করোনায় মৃত্যু হওয়া দু’জনেই সিলেট জেলার অধিবাসী। তারাসহ সিলেট বিভাগজুড়ে করোনায় মোট প্রাণ হারিয়েছেন এক হাজার দু’শো ২৩ জন। 

আর নতুন শনাক্ত হওয়া ১৭১ জনের মধ্যে সিলেট জেলার ৮৭, সুনামগঞ্জের ১৩, হবিগঞ্জের ১৪ ও  মৌলভীবাজারের ৩৫ জন। অপর ২২ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত রোগী।

মোট ১৪৩১ জনের নমুনা পরীক্ষায় এদের শনাক্ত করা হয়। শনাক্তের শতকরা হার ১১ দশমিক ৯৫।

এদেরসহ বিভাগজুড়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ৬৫ হাজার ৬৫৫ জন। এদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৫২ হাজার ৩৫৭ জন।

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে মোট ১২ জন বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি করোনা রোগীর সংখ্যা ১২৪। এদের মধ্যে ১১০ জনই সিলেট জেলার অধিবাসী।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স